গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার বিবিয়ানা কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং ৪০০, ২৩০, ১৩ কেভি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুরবাসীর পক্ষে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাসুম আল বিরুনী, পিএনডি পরিচালক প্রকৌশলী চৌধুরী আলমগীর হোসেন, পিডি প্রকৌশলী কামরুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাফিয়া আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি