দেশজুড়ে

উখিয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের মাঝে একজন রোহিঙ্গাও রয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বড়ঘোনা নামক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের মোজাহার মিয়ার ছেলে আবদুস সালাম (২৪), রোহিঙ্গা আবুল কালামের ছেলে জোবাইদুল ইসলাম (২০), একই গ্রামের মৃত ফরিদ আলমের ছেলে নুরুল আবছার (২৫), আবদুল মজিদের ছেলে ফরিদ আলম (৩৫) ও তেলখোলা গ্রামের আবুল কালামের ছেলে নুর বশর (২২)।

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, র্দীঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতের উপদ্রব দেখা দিয়েছে।

সোমবার ভোর রাতে থাইনখালী বড়ঘোনা নামক গহীন পাহাড়ি এলাকায় ডাকাত দল জড়ো হওয়ার খবর পেয়ে থানায় জানানো হয়। উখিয়া থানার উপ-পরিদর্শক আনিসসহ পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম