দেশজুড়ে

নড়াইলে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকের মানববন্ধন

নড়াইলে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। রোববার দুপুরে শহরের রুপগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের নড়াইল-যশোর সড়কে বাংলাদেশ কৃষক সমিতির নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. বরকত­ উল্লাহ, কামাল উদ্দিন রাসেল, মো. আল-আমিনসহ অনেকে। বক্তরা অবিলম্বে কৃষকের উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি এবং সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি পণ্যের দাম কমানোর দাবি জানান। এসএস/আরআইপি