দেশজুড়ে

কালীগঞ্জে ভিজিডিভুক্ত নারীদের প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) উজান এর পরিচালনায় ভিজিডিভুক্ত নারীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জামালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কালীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কর্মসূচির আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) উজানের সাথে চুক্তি অনুযায়ী উপজেলার সুবিধা বঞ্চিত ১ হাজার ৭২৬ জন ভিজিডিভুক্ত নারীদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ১০টায় জামালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ভিজিডিভুক্ত নারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও উজানের সমন্বয়কারী নোয়াব আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলমসহ ইউনিয়ন পরিষদ সচিব ও সদস্যগণ। আব্দুর রহমান আরমান/এসএস/পিআর