রেললাইনের ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় জালাল দফাদার (৪৫) নামের এক ব্যক্তি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল দফাদার যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মোহর দফাদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে জালাল দফাদার মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের ওপর হাঁটছিলেন। এ সময় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে জালাল দফাদারের শরীর কেটে দুই ভাগ হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা মরদেহ শনাক্ত করেন।বাংলাদেশ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইদ্রিস আলী বলেন, রেল লাইনের ওপর মোবাইলে কথা বলার সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জালাল নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।মিলন রহমানএএম/এমএস