দেশজুড়ে

যশোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

যশোরের মণিরামপুরে বাস-পিকআপ সংঘর্ষে দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুরের জালঝাড়া ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের বিনয় কুন্ডুর ছেলে তাপস কুন্ডু (৩০) ও একই এলাকার মাজিদুল ইসলামের ছেলে কায়েদ-ই আজম বিশ্বাস (১৭)। আহত সজল (১৭) ডুমুরিয়ার বরুনা গ্রামের মোজাফ্ফর বিশ্বাসের ছেলে।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর জালঝাড়া ঋষিপাড়া এলাকায় সাতক্ষীরাগামী ট্রাকের সঙ্গে যশোরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক তাপস কুন্ডু ও যাত্রী কায়েদ-ই-আজম নিহত হন। আহত হয়েছেন অপর এক যাত্রী সজল। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক জহিরুল হক জানিয়েছেন, চিকিৎসাধীন সজলের মাথায় আঘাত লেগেছে। তার অবস্থা আশংকাজনক।

মিলন রহমান/এফএ/এমএস