দেশজুড়ে

শেখ হাসিনা শ্রমিকদের পক্ষে কথা বলেন : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, পৃথিবীতে কোনো দেশের প্রধানমন্ত্রীকে পাবেন না, যিনি শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলেন। একমাত্র জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের পক্ষ নিয়ে মালিকদের সঙ্গে দরকষাকষি করেন, কথা বলেন।

শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখা আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি কয়েক দফা সরকারে ছিল। কিন্তু তারা কোনো দিন শ্রকিদের পক্ষ নিয়ে কথা বলেনি। তারা মালিকদের পক্ষ নিয়ে দালালি করেছে। বিএনপি সরকার শ্রমিক বান্ধব সরকার ছিল না।

মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচনকে একটি মহল বলেছিল এ নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র শেখ হাসিনার দূরদর্শিতার কারণে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তার প্রমাণ আইপিও সম্মেলনে ১২৩ দেশের সংসদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক হাজী মো. ইছহাক মোল্লার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সাবেক উজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, তুরস্ক আওয়ামী লীগের সভাপতি এম এ ফারুক প্রিন্স, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর