দেশজুড়ে

না.গঞ্জে হাসপাতালে হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মোহাম্মদ বাবু (৪১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারের দায়িত্বের অবহেলায় বাবু মারা যায় বলে অভিযোগ উঠেছে। তবে পরিবারের পক্ষ হতে কারাগার কর্তৃপক্ষকে দায়ী করলেও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না তারা।

রোববার সকালে মাদক মামলায় গ্রেফতার হাজতি বাবু মারা যায়। নিহত মোহাম্মদ বাবু ফতুল্লার দেওভোগ এলাকার হেকিম মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার একটি মাদক মামলায় গত ২ মে গ্রেফতার হয়েছিল বাবু। শনিবার দিনগত গভীর রাতে সে অসুস্থ হলে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু ঘটে। সে হৃদরোগে আক্রান্ত ছিল। মো: শাহাদাত হোসেন/এএম/পিআর