বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অটাম-১৭ টার্মে ভর্তিকৃত এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।
তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফল লাভের জন্য কঠিন অধ্যাবসায়ের সঙ্গে একনিষ্ঠ ও সময়ানুবর্তী হতে হবে। ভবিষ্যৎ গড়ার এটিই শ্রেষ্ঠ সময়, আর তার জন্য প্রয়োজন অধ্যাবসায়ের সঙ্গে সঙ্গে ভালো গবেষণাকাজ ও উন্নত প্রকাশনা। এ বিশ্ববিদ্যালয় উচ্চতর কৃষি শিক্ষার উৎকর্ষতার কেন্দ্র, আর সবসময় তা নির্ভর করে ছাত্র-ছাত্রীদের কর্মক্ষমতার ওপর।
পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ছৈয়দ জহুরুল আমিন, প্রক্টর প্রফেসর মো. রশীদুল হাসান ও শহীদ তাজউদ্দীন আহমেদ হলের প্রভোস্ট ড. ইমরুল কায়েস। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/এএম/পিআর