দেশজুড়ে

দায়িত্বে অবহেলা, নারায়ণগঞ্জে তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পৃথক তিনটি চেকপোস্টে দায়িত্বে অবহেলার কারণে পুলিশের তিন অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা হলেন, ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, হাজিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠিয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি কামাল উদ্দিন জানান, এসআই মিজানুর রহমান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড চেকপোস্টে ও এসআই আলাউদ্দিন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনের চেকপোস্টের দায়িত্বে ছিলেন। পুলিশ সুপার খোঁজ নিয়ে তাদের দায়িত্ব পালন করার স্ব স্ব স্থানে পায়নি। গুরুত্বপূর্ণ দুটি চেকপোস্টে তারা বৃষ্টির কারণে আধাঘণ্টা দেরিতে উপস্থিত হয়। দায়িত্ব পালনে অবহেলা করায় পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুস সাত্তার জানান, এএসআই আনিছুর রহমান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকাতে চেকপোস্টে দায়িত্ব পালনে অবহেলার কারণে পুলিশ সুপার মঈনুল হক তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠিয়েছেন।

শাহাদাত/এমএএস/আরআইপি