ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের চেকপোস্টে দায়িত্ব পালনে অবহেলা করায় সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার তাকে পুলিশ লাইনে ক্লোজ করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধিগরঞ্জ থানা পুলিশের ওসি জানান, এএসআই আনিছ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার চেকপোস্টে কর্মরত ছিলেন। কিন্তু পুলিশ সুপার মহোদয় চেকপোস্টে তাকে কতর্ব্যকাজে দেখতে পাননি। তাই দায়িত্বে অবহেলার দায়ে এএসআই আনিছকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এএম/এমএস