ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজী আমির আলী (৫৫) ও আনোয়ার হোসেন (৪৫)।
নিহত আমীর আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার বাসিন্দা। তবে হতাহতরা সকলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সরাইল আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িউড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাজী আমির আলী মারা ও হাসপাতালে নেয়ার পর আনোয়ার হোসেন মারা যায়। এ ঘটনায় আহত হন সিএনজিচালিত অটোরিকশার আরো দুইজন যাত্রী।সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআই