দেশজুড়ে

নারায়ণগঞ্জে ২৭টি হরিণ উদ্ধার, দু`জনকে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২৭টি হরিণ উদ্ধার করেছে র‌্যাব-১১। পরে অবৈধভাবে হরিণ রাখার অপরাধে ইমদাদুল ইসলাম ও মাসুম শেখ নামে দুইজনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার বিকেলে আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিনের নেতৃত্বে অভিযানটি চলে। পরে র‌্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট অবগত করা হলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে।আলেপউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের উত্তর লক্ষণখোলা (তালতলা) গ্রামে ইমদাদুল ইসলামের মালিকানাধীন নূর জাহান কটন মিলের ভেতর হতে চারটি বড় ও দুটি হরিণের বাচ্চা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইমদাদুল ইসলামকে দেড় লাখ টাকা দণ্ড করা হয়।অন্যদিকে একই এলাকার মাসুম শেখ নামের এক ব্যক্তির বাড়ি গতে ১৫টি বড় হরিণ ও ছয়টি হরিণের বাচ্চা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাসুম শেখকে দুই লাখ টাকা দণ্ড করে।উদ্ধার করা ২৭টি হরিণ গাজীপুরের সাফারি পার্কে প্রেরণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।শাহাদাৎ হোসেন/বিএ