আগামী ৬ জুন ব্রাহ্মণবাড়িয়ায় ‘তিন বাংলার কবিতা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা অডিটেরিয়ামে তিতাস আবৃত্তি সংগঠন আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যার উদ্ধোধন করবেন বিশিষ্ট কবি আবু হাসান শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন জাগো নিউজকে জানান, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাচিক শিল্পী ও তারা মিউজিকের জনপ্রিয় মুখ রিনি বিশ্বাস, ত্রিপুরার বিশিষ্ট বাচিক শিল্পী শুভ্রজিত ভট্টাচার্য এবং ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট বাচিক শিল্পী রোকেয়া দস্তগীর।তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর