কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নাছিমা আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার লাকসাম উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের জামাল গাজীর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা আক্তার বাসে করে লাকসাম আসার পর বাইপাস সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস