রূপগঞ্জে টেক্সটাইল মিলের সুতার রুলারে পেঁচিয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চন এলাকার আমির হোসেনের টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সিলেট জেলার মাধবপুর থানার খুরসি এলাকার হিরু মিয়ার ছেলে। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ইকবাল হোসেন কাঞ্চন এলাকার আমির হোসেনের টেক্সটাইল মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। দুপুর আড়াইটার দিকে কাপড় তৈরির সুতার রোলারে পেঁচিয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে ।মীর আব্দুল আলীম/এসএস/পিআর