দেশজুড়ে

না.গঞ্জে দেয়াল চাপায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় দেয়াল চাপায় নাজমা বেগম (৩০) নামে একজন নারী নিহত হয়েছের। নিহত নাজমা আক্তার গলাচিপা এলাকায় হাজী আশরাফ আলীর বাড়িতে দুই ভাই সুমন ও বাবুকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী শিক্ষক মোজাম্মেল হক লিটন জানান, সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এ সময় স্কুলে পাশে নাজমা ড্রেন পরিষ্কার করতে আসলে হঠাৎ করে স্থানীয় আশরাফ উদ্দিনের বাড়ির দেয়াল তার উপরে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ সদর মডের থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর