বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ২০ হাজার পিস ইয়াবা ও এক লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় বহনকারী ট্রলারটিও জব্দ করা হয়। রোববার বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্টগার্ডের কক্সবাজার কন্টিজেন্ট কমান্ডার এম ইউনুস হাসান জানান, প্রতিদিনের মতো অভিযানে গিয়ে সোনাদিয়া চ্যানেল হতে কাঠের তৈরি ট্রলার থেকে ইয়াবা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নুনিয়াছড়াস্থ কোস্টগার্ড স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়। আর জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ট্রলারটি কক্সবাজার কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।সায়ীদ আলমগীর/এআরএ/আরআই