গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনুর বেগম (২২) স্থানীয় রিদিশা গার্মেন্টের অপারেট ছিলেন।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই জানান, সকাল ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগর পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক শাহীনুরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহীনুর মারা যান।
এ খবরে সহকর্মীরা কারখানা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কটি অবরুদ্ধ করে রাখেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।
খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টার দিকে গাড়ি চলাচল শুরু হয়। আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস