দেশজুড়ে

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকেনাফে অভিযান চালিয়ে ৬০ কোটি টাকা মূল্যের প্রায় ২০ হাজার পিস ইয়বা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। টেকনাফ ইউপির শিলবুনিয়াপাড়া ধানখেতের পাশের জঙ্গলের ভেতর এ অভিযান চালানো হয়।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বুধবার রাতে শিলবুনিয়াপাড়া ধানখেতের পূর্বপাশে জঙ্গলাকীর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় জঙ্গলের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা ভর্তি দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুইটি খুলে তাতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম