দেশজুড়ে

কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

কক্সবাজার শহরে পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি দোকান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়ছের নেতৃত্বে রুমালিয়াছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইনে  মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তারাবনিয়াছড়াস্থ ফ্যামিলি নীডস্কে ১০ হাজার টাকা এবং পণ্যর মূল্য তালিকা না থাকায় এনবি সিকদার স্টোরকে দু`হাজার টাকা ও ব্লু রোজ স্টোরকে দু`হাজার জরিমানা আদায় করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক মো. শাহ আলম, কক্সবাজার মার্কেটিং অফিসার মো. শাহ জাহান আলী ও সদর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম প্রমুখ।সায়ীদ আলমগীর/এআরএ/আরআই