দেশজুড়ে

জেএসসি’র দায়িত্বে অবহেলা, দুই শিক্ষককে অব্যাহতি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে একদিন করে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার দুপুরে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন ও পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ে জেএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- রাজাখালী ফয়েজুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শওকত মো. আলমগীর ও উজানটিয়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক রহিম উল্লাহ। তারা উভয়েই পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন হলে দায়িত্ব পালন করছিলেন।

পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের হল সুপার ও ফয়েজুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম