কক্সবাজারের টেকনাফ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। শনিবার তাকে আটক করা হয়।
আটকের নাম নুরুল আমিন (৪২)। তিনি টেকনাফের শীলবুনিয়া এলাকার মৃত নজির আহমেদের ছেলে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। তারা নুরুল আমিন (৪২) কে ধরে তল্লাশীর পর ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট’র আনুমানিক মূল্য ১৫ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএস