বাংলাদেশি শ্রমিক নিয়োগে কোন ধরণের নিষেধাজ্ঞা আরোপ করবে না সৌদি সরকার। সোমবার দেশটির শ্রম-মন্ত্রণালয়ের মুখপাত্র তাইসের আল মুফাররাজ একটি অনলাইন পত্রিকাকে এ তথ্য জানান। খবর আরব নিউজের।তিনি জানান, বাংলাদেশ গৃহকর্মী পাঠাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। সেই শ্রমিকদের আনার কার্যক্রম চলছে এবং বাংলাদেশের অনেক নারী শ্রমিক ইতোমধ্যে রমজানে দেশটির বিভিন্ন জনশক্তি সংস্থার মাধ্যমে সৌদিতে এসে পৌঁছেছে।তিনি আরো জানান, আশা করা হচ্ছে শ্রম-মন্ত্রণালয়ের বিধি মেনে পরিমিত সংখ্যক বাংলাদেশি শ্রমিক আসবে। ঢাকার বিভিন্ন জনশক্তি রফতানিকারক সংস্থাগুলো নিয়ম মেনেই সব কাজ করবে।আল মুফাররাজ বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে এ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে চুক্তি হয়েছে যাতে নিয়োগের খরচ পর্যন্ত উল্লেখ করা আছে। তিনি বলেন, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গৃহকর্মীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে সৌদি সরকার বাংলাদেশ থেকে আরো বেশি করে নারী শ্রমিক নেয়ার বিষয়টি ভাবছে।এসএইচএস/পিআর