খেলাধুলা

সৈকতে প্রথমবারের মতো পক্ষকালব্যাপী সার্ফিং প্রশিক্ষণ

প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী সার্ফিং প্রশিক্ষণ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আর্থিক সহযোগিতায় আগামী ৯ আগস্ট থেকে এ প্রশিক্ষণ শুরু হবে। সার্ফিং প্রশিক্ষণ পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শাহ হাবিবুর রহমান হাকিম প্রেরিত এক বিবরণীতে এ তথ্য জানা গেছে। তথ্য বিবরণীতে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের ২৮ জুলাই বিকেল পাঁচটার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সংস্থার যুগ্ম সম্পাদক ও সার্ফিং পরিচালনা কমিটির সচিব হারুন অর রশিদের কাছে নাম অন্তর্ভূক্ত করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারিকে বাধ্যতামূলক সাঁতার জানতে হবে। এছাড়াও প্রশিক্ষণার্থীর বয়স হতে হবে ১৩ থেকে ৩০ বছর ও শারীরিক সক্ষমতা সম্পন্ন। আরো জানানো হয়, নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত এ প্রশিক্ষণে আগ্রহী জেলার বাইরের প্রশিক্ষণার্থীগণের নিজস্ব সার্ফিং সরঞ্জাম থাকতে হবে। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস