নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর পর পুলিশ তা নিশ্চিত করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে তাকে বন্দর খেয়াঘাট থেকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হান্নান সরকারের বিরুদ্ধে চারটি নাশকতা মামলা রয়েছে। আর নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মো. শাহাদাত হোসেন/আরএ/পিআর