নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আদম আলী (৪৬) নামে এক পাওয়ারলুম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আসাদুল্লাহ নামে অপর আরেকজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদুল্লাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, আদম আলী তার বাড়ির সামনে জমি থেকে ছাগল চড়ানোর পর সেগুলি নিয়ে বাড়ি ফিরছিলেন পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহত আদম আলী শ্রীনিবাসদী গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় পাওয়ার লুমের ব্যবসা করেন এবং স্থানীয়ভাবে কৃষিকাজও করে থাকেন।
শাহাদাত হোসেন/আরএ/জেআইএম