দেশজুড়ে

পেশিশক্তি দিয়ে ভোট পাওয়া যায় না : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে জনগণের মাঝে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় এলে উন্নয়ন হবে। জোর করে কিংবা পেশিশক্তি দিয়ে ভোট পাওয়া যায় না। পেশিশক্তি দিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না।

বুধবার বন্দর উপজেলার কবিলের মোড়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। পরে দুস্থতের মাঝে খাবার বিতরণ করেন মেয়র আইভী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মহিলা কাউন্সিলর শাওন অংকন, আবু সাঈদ চুন্নু মাস্টার, আওয়ামী লীগ নেতা জামান ও আনু প্রমুখ।

শাহাদাত/এএম/আরআইপি