দেশজুড়ে

মির্জাপুরে নকল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

মির্জাপুরে সরকারের অনুমোদনহীন ওষুধ অটোরিকশাযোগে ফেরি করে বিক্রির অপরাধে আলী হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ এ জরিমানা আদায় করেন।জানা গেছে, আলী হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার বারেক হাজী মার্কেটের হারুন অর রশিদ নামে এক ব্যক্তির কাছ থেকে প্রীতি টাইগার স্প্রে নামে ব্যাথার ওষুধ ক্রয় করে তা মির্জাপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। বুধবার দুপুরে আলী হোসেন সিএনজি চালিত অটোরিকশাযোগে উপজেলা ক্যাম্পাস এলাকায় এ নকল ওষুধ বিক্রি করার সময় নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ ওষুধগুলো জব্দ করে দেখতে পান এগুলো সরকারের অনুমোদনহীন নকল ওষুধ। পরে তিনি আলী হোসেনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় এবং ওষুধগুলো ধ্বংস করেন। চান্দরা এলাকার হাজী মার্কেটের ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, কোনাবাড়ি এলাকার একটি দোকান থেকে ওষুধগুলো কিনে আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি।এমজেড/আরআইপি