দেশজুড়ে

নারায়ণগঞ্জের জালকুড়িতে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

নারায়ণগঞ্জের ‘আলোকিত জালকুড়ি’ সংগঠনের উদ্যোগে জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজের দেয়ালে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল।’ ৪ জানুয়ারি বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম এই মানবতার দেয়াল উদ্বোধন করেন।

শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানো জন্যই এই উদ্যোগ নেয়া হয়। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম।

এক মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। সংগঠনের কার্যক্রম সঠিকভাবে চললে দরিদ্র ও অসহায়রা উপকৃত হবে। মানবতার দেয়াল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ‘আলোকিত জালকুড়ি’ সংগঠনের সদস্যসহ জালকুড়িবাসীরা।

এমআরএম/এমকেএইচ