জাতীয়

বিশ্ব এইডস দিবসে ডিএনসিসিতে র‌্যালি

 

বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে গুলশান-১ নম্বর হয়ে আবার শহীদ ফজলে রাব্বী পার্কে গিয়ে শেষ হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন র‌্যালিতে নেতৃত্ব দেন।

র‌্যালি শেষে তিনি বলেন, এইডস-এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বব্যাপী বিশ্ব এইডস দিবস পালিত হয়। বৈশ্বিক এবং জাতীয় এ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডিএনসিসি এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীরসহ ডিএনসিসি কর্মকর্তারা।

এএস/এএইচ/এমএস