সাহিত্য

বিষাদিত ভোর

নাছিমা বেগম

ভোরের আলো ফোটে স্নিগ্ধতার পরশ মেখে ১৫ আগস্ট ১৯৭৫ এ কেমন ভোর! বিষাদিত স্মৃতি, শুধুই তাড়া করে জাতির কপালে কলঙ্কের তিলক এঁটে দেয়।পিতাকে হত্যা করা হয়েছে সপরিবারে

শুধু কি তাই? পৃথিবীর আলো দেখার সুযোগ পেল না মায়ের জঠরে থাকা শিশুঘাতকের হাত কাঁপেনি একটুওছোট শিশু রাসেল, সুকান্ত বাবু কী ছিল তাদের অপরাধ?

বেতারে ঘাতকের দাম্ভিক ঘোষণাসারা বাংলাকে এতিম করে দেয়ার ঘৃণ্য উল্লাস পুত-পবিত্র বেদনার লেশমাত্র চিহ্ন নেই পিতার দেহখানা পড়ে আছে সিঁড়িতে।

সফেদ সাদা পাঞ্জাবি, বুকে বুলেটের ক্ষত মমতায় ভরা মুখখানার পানে চেয়ে দেখো-সৌম্য শান্ত পিতা যেন ঘুমিয়ে আছেনআমাদের নতুন করে জাগাতে।জাগো বাঙালি, জেগে ওঠো নতুন করে সোনার বাংলা গড়ো।

কবি: চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন।

এসইউ/এমকেএইচ