ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহ বিভাগের ৩টি জেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ৯ , বিএনপির ৪ ও অন্যান্য দলের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।এর আগের মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট চলাকালীন বিভিন্ন ইউনিয়নে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।ময়মনসিংহ :ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া ৪নং সিংহেশ্বর ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাই হওয়ায় একটি কেন্দ্র স্থগিত করায় ফলাফল ঘোষণা হয়নি। এই ইউনিয়নে বিএনপির বিদ্রোহী ডা. আব্দুল মোতালেব (ঘোড়া) এগিয়ে রয়েছেন। ৯টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন, ১নং ছনধরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. উবায়দুল হক (নৌকা), ২নং রামভদ্রপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন (ধানের শীষ), ৩নং ভাইটকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলা উদ্দিন আহমদ (নৌকা), ৫নং ফুলপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম (চশমা), ৬নং পয়ারী ইউনিয়নে বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম (ধানের শীষ), ৭নং রহিমগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু ছাইদ সরকার (নৌকা), ৮নং রূপসী ইউনিয়নে বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (ধানের শীষ), ৯নং বালিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান আজাহারুল মোজাহীদ সরকার (ধানের শীষ), ১০নং বওলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদ (নৌকা)। নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরীর ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চারটির ফলাফল জানা গেছে। মেন্দিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী লোকমান হেকিম ৩৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু হাকিম পেয়েছেন ২৭৩৪ ভোট। নগর ইউনিয়নে নৌকার প্রার্থী হরিধন সরকার ২৯৮২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রনয় ভৌমিক পেয়েছেন ১৯২৭ ভোট। কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিন সরকার ৩১৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার জাহান ঝন্টু পেয়েছেন ১৮৬৮ ভোট। গাজীপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউর রহমান বিপুল ভোটে একমাত্র স্বতন্ত্র প্রার্থী শরিফ মিয়াকে পরাজিত করে জয়লাভ করেছেন। জামালপুর :জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহিন চার হাজার ৯০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এআরএ/এবিএস