খেলাধুলা

ম্যারাডোনার সাথে কথাই বলেন না মেসি!

সর্বকালের সেরা ফুটবলার কে? সেটা নিয়ে বিতর্কের অবসান নেই; কিন্তু ম্যারাডোনাকে অনেকে যে মেসির চেয়েও সেরা মানেন এতে দ্বিমতেরও কিছু নেই। অথচ জাতীয় দলের অর্জণ বাদ দিলে মেসির ধারেকাছেও নেই ম্যারাডোনা। তবু তাদের মধ্যে ছিল গুরু-শিষ্য সম্পর্ক। কখনও কখনও তাদের দেখলে মনে হতো একই আত্মার দুই শরীর।অথচ, অবাক করা খবর হলো- একই দেশের দুই গ্রেট ফুটবলার একে অপরের সাথে কথা বলেন না ২০১০ সাল থেকে! এই মেসির একসময়কার কোচ ছিলেন দিয়েগো ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সেই বিশ্বকাপের পরেই গুরুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি এবং আজ অবধি ৮৬’র বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তীর সঙ্গে কথা হয়নি মেসির। মিশরীয় এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, ‘আমরা একে অপরের সাথে অনেকদিন ধরে কথা বলি না। সেই ২০১০ বিশ্বকাপের পর থেকে। আমরা হয়তো দুই-তিনবার একে অপরকে ক্রস করে গেছি কিন্তু কথা হয়নি।’ আর্জেন্টিনার হয়ে এখনো কোন শিরোপা জিততে পারেননি ক্ষুদে যাদুকরের। অন্যদিকে আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা কোচ থাকাকালীন বিশ্বকাপে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে লজ্জাজনকভাবে পরাজিত হয় আর্জেন্টিনা। অবশ্য গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। অথচ ফাইনালে সেই জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকতে হয় মেসিকে। ওই ম্যাচে হারার পর আর্জেন্টিনার অনেক সমালোচনা করেছিলেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। ম্যারাডোনা সম্পর্কে মেসি বলেন, ‘তিনি তার জীবন নিয়ে ব্যস্ত এবং আমি আমার জীবন নিয়ে। আমরা একেবারেই এখন কথা বলি না; কিন্তু আমাদের একে অপরের সাথে ভালো বন্ধুত্ব রয়েছে।’ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আগামী সোমবার ভোরে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরআর/আইএইচএস/পিআর