বাংলাদেশ শ্যুটিং স্পোটর্স ফেডারেশনকে (বিএসএসএফ) এক কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি খাতের ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক । দেশে শ্যুটিং ক্রীড়ার মান উন্নয়নের জন্য এই অনুদান প্রদান করে ব্যাংকটি।মঙ্গলবার মতিঝিলে আইএফআইসি ব্যাংক-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার বিএসএসএফ-এর জেনারেল সেক্রেটারি ইন্তেখাবুল হামিদ-এর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।চেক হস্তান্তরকালে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অফ আইসিসি এস.এম. আব্দুল হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ অপারেশনস্ অফিসার রায়হান-উল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অফ ব্র্যাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অফ বিজনেস শাহ্ মো. মঈনউদ্দিন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুদানের অর্থ শ্যুটারদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ, সরঞ্জমাদি কেনা প্রভৃতি কাজে ব্যয় করা হবে যাতে রিও ২০১৬ ও টোকিও ২০২০ অলিম্পিকের মতো প্রতিযোগিতায় তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন।এসএ/এসকেডি/এবিএস