বলিউডে রাজত্ব করার স্বপ্ন নিয়েই এখানে পথচলা শুরু করেছিলেন কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন। কাজ করতে এসে প্রথমদিকে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পাশাপাশি পাশে পেয়েছিলেন বলিউডের অনেক তারকাকেই। সে তালিকায় সবার আগে আসবে বলিউড বাদশা শাহরুখ খানের নাম। তিনি প্রথম থেকেই সানি লিওনকে একজন অভিনেত্রী হিসেবে মূল্যায়ণের জন্য অনুরোধ করেছেন সবাইকে। প্রিয় অভিনেতার কাছ থেকে এই সমর্থন সানিকে সাহস যুগিয়েছিলো সে কথা তিনি নিজেই বহুবার বলেছেন। বলেছেন আরো দুই খান সালমান ও আমিরের কথাও। সেইসঙ্গে জানিয়েছেন, বলিউডের খানদের সঙ্গে অভিনয়ের সুযোগ চান তিনি। এবার সেই সুযোগ ধরা দিল সানি লিওনের হাতের মুঠোয়। শিগগিরই শাহরুখ খানের সঙ্গে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সানি লিওনকে।জানা গেছে, শাহরুখের নতুন ছবি ‘রইস’র জন্য আশির দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’ নামের গানটি ফের নতুন করে তৈরি হচ্ছে। এই গানেই শাহরুখের সঙ্গে দেখা মিলবে সানি লিওনের!‘কুরবানি’ নামের ওই ছবিতে ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেসময়। আর ওই ছবিতে ছিলেন কিংবদন্তি অভিনেতা ফিরোজ খান ও আবেদনময়ী অভিনেত্রী জিনাত আমান। তাই গানটিতে পারফর্ম করা নিয়ে বেশ উচ্ছ্বসিত সানি লিওন। তিনি মানছেন, বলিউডে এই গানই হবে তার জন্য দারুণ এক টার্নিং পয়েন্ট। তিনি শাহরুখ খানকে বলেছেন অসাধারণ একজন ভালো মানুষ। যিনি মানুষের জন্য সবসময়ই কিছু করতে ভালোবাসেন। আর ছবির নির্মাতা রাহুল ধোলাকিয়ার প্রতিও সানির কৃতজ্ঞতার শেষ নেই। সে যাই হোক, বি-টাউনে যে সানি লিওন নিজের যোগ্যতা ও মেধায় শক্ত অবস্থান করতে চলেছেন সেটি এখন সময়ের ব্যাপার মাত্র। তিন খানের সেরা শাহরুখকে তো পেয়েই গেলেন; আমির ও সালমান আর কতদূর। তাছাড়া ক’দিন আগে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খান নিজেই সানি লিওনের সঙ্গে অভিনয়ের আগ্রহ পোষণ করে নিন্দুকের সমালোচনার চরম জবাব দিয়েছিলেন! আর বলিউডে সানি লিওনের আবির্ভাব তো সালমানের ‘বিগ বস’ দিয়েই। সুতারাং সানি লিওন অন ফায়ার!এলএ/এমএস