বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট-২০১৬ এ বর্নিল অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দেশের প্রথম এবং একমাত্র ফুল এবং ফুলজাত পণ্যের ই-কমার্স সাইট দেশীফুল ডটকমের। বুধবার রাজধানীর কৃষিবিদ ইইন্সটিটিউট মিলনায়তনে দেশী ফুল, ফুল চাষী এবং ফুল ব্যাবসায়ীদের স্বার্থরক্ষায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো দেশীফুল ডটকমের পথচলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার্সের সভাপতি রোকিয়া আফজাল রহমান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজির সভাপতি লুনা শামসুদ্দোহা, ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনার তুতলি রহমান, দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মেহরীনসহ প্রখ্যাত নারী উদ্যোক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দেশিফুল ডটকম এর প্রধান নির্বাহী বুশরা আলাম।আরএম/এআরএস/পিআর