সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির নব মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা করা হচ্ছে।বৃহস্পতিবার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। শান্তি প্রতিষ্ঠা করে। অথচ জঙ্গিবাদের কথা বলে ধর্মপ্রাণ ভাইদের নাজেহাল করা হচ্ছে। ধর্মের নামে যারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে তাদেরকে সঠিক পথে আসার আহ্বান জানান তিনি।দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে। যথাসময়ে জনগণ এর জবাব দিবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।এমএম/এআরএস/এবিএস