বিনোদন

শিল্পকলায় অঙ্গীকার নাট্যদলের এক তারা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুল হলে অঙ্গীকার নাট্যদলের ‘এক তারা’ নাটকের ৪র্থ প্রদর্শনী হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার, ৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০মিনিটে মঞ্চস্থ হবে নাটকিটি।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ এপ্রিল দলটি দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সেখানে ১৫ এপ্রিল দিল্লীর নাট্য উৎসবে এ নাটকটি প্রদর্শিত হবে। তারই প্রস্তুতি হিসেবে শিল্পকলায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।নাটকটি রচনা করেছেন ভারতের সানন্দা পত্রিকার সাংবাদিক এবং অভিনেত্রী সূমনা কাঞ্জিলাল। ভারতের বিভিন্ন মঞ্চে বিছমিল্লাহ নামে এ নাটকের ১৯টির মত প্রদর্শনী হয়েছে। নির্দেশনা দিয়েছেন দলের তরুণ সদস্য রাজীব রেজা।নাটকের কাহিনি গড়ে উঠেছে আজ থেকে প্রায় একশ বছর আগে তারাময়ী নামে এক অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করে। যাতে তার শৈশবে এক মাসীর কাছে বেড়ে উঠা, যৌবনে কিছু বুঝে উঠার আগেই শোবিজ জগতে জড়িয়ে যাওয়া, কিছু সুবিধাভোগী মানুষের কামনা বাসনার শিকার হওয়া তার উপর শারিরীক মানসিক নির্যাতন, তার চাওয়া পাওয়া প্রেম এবং তাকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভাবনাকে ঘিরেই গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উপমা, রাজীব রেজা, রাত্রি, বুশরা, কবির, রুপক, রেহনুমা, সাইফ, আপন, রাজ, হৃদয় সবুজ ও রিয়া। আলোক নিয়ন্ত্রণে থাকবেন সরফারাজ, সংগীত পরিচালনায় মজুমদার বাবু এবং নাটকটির কোরিওগ্রাফি করেছেন শামীমা আক্তার মুক্তা।এলএ/এমএস