আইন-আদালত

মঞ্জুর খালাসের রায় আপিলে বহাল

ঘুষ গ্রহণের অভিযোগে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মঞ্জুর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। উল্লেখ্য, ২০০৮ সালে ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে ৭ বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করে আদেশ দেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করলে হাই কোর্টের একটি বেঞ্চ ২০১০ সালের ২৩ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দেন। এই খালাস আদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল লিভ টু আপিল করে দুদক। সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, সেনা সমর্থিত ফখরুদ্দিন ও জেনারেল মঈনের সরকারের আমলে ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় এ মামলা করে দুদক।  অভিযোগে বলা হয়, যোগাযোগমন্ত্রী থাকাকালে বাগেরহাটের মোল্লারহাট থেকে টাউন নোয়াপাড়া সংস্কারের ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এফএইচ/জেএইচ/আরআইপি