মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মনকে মনের মতো থাকতে দিন।বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।মিথুন রাশি (২১ মে- ২০ জুন)সামাজিক ব্যাপারে অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জীবন এবং জগৎ সম্পর্কে ভাবনা চিন্তার সুযোগ পাবেন। পেশাগত দিক ভালো যাবে।কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)অতিন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সঙ্কটে জড়াতে পারেন। জৈবিক কামনা বাসনা সংযত রাখার চেষ্টা করুন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠজনরা শত্রুতাও করতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমালঙ্ঘন না করলেই ভালো করবেন। কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। হঠাৎ অসুস্থবোধ।তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প সংস্কৃতির সাথে জড়াবার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো কারণে হঠাত্ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বরছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। পুরনো কোনো আত্মীয়র সাথে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে, মনকে খেয়াল রাখুন।মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)আর্থিক দিক ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে আজ কোনো প্রতিশ্রুতি দেয়ার প্রয়োজন হতে পারে। মাথাব্যথা কিংবা চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন।কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক পরিচ্ছদে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন।আরএস/পিআর