অর্থনীতি

রুপালী ইন্সুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রুপালী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ (নগদ) এবং ৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করে। সমাপ্ত বছরে কোম্পানিটির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ১ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ মে সকাল ১১ টায় রাজধানীর মালিবাগ ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।এসআই/এএইচ/পিআর