বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে মো. শাহ আলম (৫০) নামে এক মুদী দোকানীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল এই দণ্ড দেন।দণ্ডিত শাহ আলম বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা।বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ওই ছাত্রীর বাড়ি ও মুদী দোকানী শাহ আলমের বাড়ি একই এলাকায়। শাহ আলম বিভিন্নভাবে কথার ফাঁদে ফেলে প্রায়ই তাকে যৌন হয়রানি করে আসছিলো। আজ দুপুরে স্কুল ছুটির পর ওই ছাত্রীকে নিয়ে জোর করে দোকানে প্রবেশ করে শাহআলম। দোকানের ঝাপ আটকিয়ে তাকে যৌন হয়রানি করার সময় স্থানীয় জনতা শাহ আলমকে হাতেনাতে ধরে ফেলে বাবুগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ গিয়ে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে শাহ আলমকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।সাইফ আমীন/এফএ/আরআইপি