জাতীয়

জনতার মুখোমুখি মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে জনতার মুখোমুখি হয়েছিলেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দক্ষিণ কমলাপুরের সমবায় সোসাইটি মাঠে পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে আয়োজিত ‘জনপ্রতিনিধি-জনতার মুখোমুখি’ সভায় সাধারণ জনগণের মুখোমুখি হন এ নগর পিতা।এসময় এলাকাসী বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মেয়র সেই সমস্যা সমাধানের লক্ষ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন পাশাপাশি মেয়র নিজেই এলাকাবাসীর প্রশ্নের উত্তর দেন।এলাকাসী মাসুম আলী : এই এলাকায় বিভিন্ন স্থানে মতিঝিলের অফিসের স্টাফ বাস ছড়িয়ে ছিটিয়ে পার্কিং করা থাকে এতে এই এলাকাবাসীর দুর্ভোগের সৃষ্টি হয়।মেয়র : ওয়ার্ডে কমিশনার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে যথাযত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।এলাকাবাসী মাফুজা : এই এলাকার সুইপার কলনির পাশে রিকশা সারি করা থাকে আর এখানে মাদক সেবীরা প্রকাশ্যে মাদক সেবন করে এতে করে এলাকার পরিবেশ নষ্ট হয়। পাশাপাশি এর পাশের গলিতেই প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে।মেয়র : সভায় উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে  ব্যবস্থা নিতে অনুরোধ করলে, পুলিশ কর্মকর্তা পুলিশ টহল বাড়ানোর আশ্বাস দেন।এলাকাবাস শাহাদাৎ : এলাকার মসজিদ গলিতে বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়, এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব খারাপ।মেয়র : সভায় উপস্থিত থাকা ওয়াসা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বিষয়ে কবে ব্যবস্থা নেবেন? উত্তরে ওয়াসা কর্মকর্তা আগামীকাল (শুক্রবার) থেকেই কাজ করার আশ্বাস দেন।এলাকাবাসী ফাতেমা আক্তার: এই এলাকার ডিপ টিউবওয়েল পানির সমস্যা, ঠিকমতো পানি পাওয়া যায় না এবং পানিতে আর্সেনিক রয়েছে।মেয়র: ওয়াসা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি ১৫ দিনের মধ্যে কাজ শুরু করে ১ মাসের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।এছাড়াও এলাকাবাসী বিভিন্ন সমাস্যার কথা তুলে ধরলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য মেয়র সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন মেয়র। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জন সমস্যার কথা নথিভুক্ত করে মেয়রসহ এলাকাবাসীকে পড়ে শোনান।পাশাপশি এলাকাবসীর উদ্দেশ্যে বলেন, এই সমস্যাগুলো সমাধান আপনাদের কাছে বেঁধে দেয়া সময়েরর মধ্যেই শেষ হবে, আর যদি তা না হয়, আপনারা আমাদের জানাবেন তাহলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে জন প্রতিনিধি, ‘জনতার মুখোমুখি’ সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া।এএস/এসকেডি/এবিএস