রঙ নতুন বছরের সূচনায় রঙ বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশের পর পুরনো শাখাগুলোর সঙ্গে ৪র্থ নতুন শাখা সংযোজিত হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহে এই শাখা উদ্বোধন করেন রঙ বাংলাদেশ এর কর্ণধার সৌমিক দাস ।রঙ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ এর আউটলেটেও ভোক্তারা তাদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য পাবেন। পোশাক, অ্যাকসেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন আয়োজন ও আঙ্গিকে। ডিজাইনও থাকবে নতুন উপস্থাপনা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; রঙ বাংলাদেশ এর সিওও অভিজিৎ রায়, শ্রাবণী সাহা ও জামিউল হাসান প্রমুখ।উল্লেখ্য, ১৯৯৪ সালে রঙ এর যাত্রা সূচনায় চাষাড়ার সান্ত্বনা মার্কেটে রঙের প্রথম শাখার উদ্বোধন করা হয়েছিলো।২১ বছর পর রঙ-এর স্বত্বাধিকারীরা ব্যবসায় সম্প্রসারণের লক্ষে আলাদাভাবে কর্ম পরিচালনার সিদ্ধান্ত নিলে, পুরনো অভিজ্ঞতাকে সঙ্গী করে যাত্রা শুরু করে রঙ বাংলাদেশ।এককভাবে পথচলায় প্রথম শাখার দ্বার উন্মোচন করা হয় ৫ জানুয়ারি ২০১৬। উদ্বোধন হয় নিউ বেইলি রোড শাখার, পরে মোহাম্মদপুরে। ফেনীতেও তৃতীয় আউটলেট খোলা হয়েছে। বর্তমানে রঙ বাংলাদেশ- এর মোট বিক্রয়কেন্দ্রের সংখ্যা ১২টি।দুই দশকেরও বেশি সময় ধরে রঙ ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে এসেছে।এএস/এসএইচএস/আরআইপি