বরিশালে টেন্ডার ডাকাতি, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নাহিদ সেরনিয়াবাত (৩০) ও সহযোগী জুয়াবের (২৯)কে রাজধানী ঢাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১০ ব্যাটালিয়ন।র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বরিশালের টেন্ডার ডাকাতি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।আটক দুইজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।জেইউ/আরএস/পিআর