আন্তর্জাতিক

মেট্রোরেলে সমুচা খেয়ে সিটের নিচে ময়লা ফেললেন নারী, ভিডিও ভাইরাল

দু’দিন পরপরই যেন খবরের শিরোনামে উঠে আসছে দিল্লির মেট্রোরেল। কখনো যাত্রীদের বাগবিতণ্ডা, কখনো আপত্তিকর পোশাক, কখনো আবার নাচের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার মেট্রোরেলে বসে দুই নারীর সমুচা খাওয়ার দৃশ্য বিতর্কের ঝড় তুলেছে ইনস্টাগ্রামে।

মেট্রোরেলে চলাচলে কঠোর নিয়মকানুনের মধ্যে অন্যতম হলো, ভেতরে খাবার খাওয়ায় নিষেধাজ্ঞা।

আরও পড়ুন>>

দিল্লি মেট্রোয় যুগলের অন্তরঙ্গ ভিডিও ঘিরে বিতর্ক কলকাতার নতুন আকর্ষণ নদীর নিচ দিয়ে মেট্রোরেল চলন্ত বাইকে মুখোমুখি বসে তরুণ-তরুণীর রোমান্স, ভিডিও ভাইরাল

কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুই নারী মেট্রোরেলের একটি সিটে বসে সমুচা খাচ্ছেন। খেতে খেতেই এক নারী কিছু আবর্জনা সিটের নিচে ফেলে দেন।

      View this post on Instagram

A post shared by Rahul king (@rr.rahul9917)

মেট্রোর নিয়ম ভেঙে এমন কাজ করায় অনেকেই ওই নারীদের সমালোচনা করেন। মেট্রোরেল কর্তৃপক্ষের নজরদারির অভাবকেও দুষছেন কেউ কেউ।

আরও পড়ুন>>

ট্রেনে তরুণীর অশ্লীল নাচ, গ্রেফতারের দাবি ভারতে মেট্রোরেলের দরজায় শাড়ি আটকে নারীর মৃত্যু

দুই নারীর এমন কাণ্ড নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, তারা তো কেবল সমুচাই খাচ্ছেন। এখানে দোষের কী?

আরেকজন লিখেছেন, তারা অন্তত মারামারি বা নাচানাচি তো করছেন না!

তৃতীয় একজন আবার মনে করিয়ে দিয়েছেন, মেট্রোরেলে খাবার খাওয়া নিষিদ্ধ।

সূত্র: এনডিটিভিকেএএ/