দেশজুড়ে

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে মুনসুরপুরে (টেকপাড়া) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৯) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী পাঠিয়েছে।ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সকালে পথচারীরা রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি রেলওয়ে পুলিশ ভৈরব থানাকে অবহিত করে। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, এ ব্যাপারে ভৈরব থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।  নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতে ট্রেন থেকে পড়ে অথবা ভোরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে। তিনি আরও জানান, এ সময় তার পরনে কালো প্যান্ট ও খয়েরি রংয়ের ফুলহাতা শার্ট ছিল। আব্দুর রহমান আরামান/এসএস/এমএস