মাহমুদুল ইসলাম
মাহমুদুল ইসলাম মূলত ইংরেজি ভাষায় লেখালেখি করেন। কয়েক বছর ফিনল্যান্ডে বসবাস করার অভিজ্ঞতা থেকে ফিনল্যান্ড ও নর্ডিক দেশগুলোর সংস্কৃতি ও সুখ নিয়ে বেশ লেখালেখি করেছেন তিনি। ফিনল্যান্ডের ‘হ্যাপিনেস’ নিয়ে তার লেখা বাংলাদেশ, ভারত ও মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বর্তমান নেশা ট্রেনভ্রমণ। বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রেনভ্রমণ করে সেসব নিয়ে লিখছেন বিচিত্র সব লেখা। মাহমুদুল ইসলাম পেশায় সাংবাদিক। কাজ করছেন ইংরেজি দৈনিক দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এ।