Logo

ড. হারুন রশীদ

ড. হারুন রশীদ

জন্ম ২ অক্টোবর সখীপুরের কচুয়া গ্রামে। পিতা মৃত মো. জালাল উদ্দিন ও মাতা মৃত হায়রুন নাহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। নাট্যজন অধ্যাপক সেলিম আল দীনের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

অনুসন্ধিৎসু মনের মানুষ ড. হারুন রশীদ ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হন। ১৯৯১ খ্রিস্টাব্দে উচ্চমাধ্যমিকে অধ্যয়নকালেই তিনি ‘দৈনিক ভোরের কাগজ’ পত্রিকার সখীপুর উপজেলার স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন ভোরের কাগজে।

একপর্যায়ে দৈনিক বাংলার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।  শিক্ষাজীবন শেষে তিনি ‘দৈনিক আজকের কাগজে’ সিনিয়র সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। ‘দৈনিক ভোরের কাগজ’ সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।  এরপর ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান এবং ফিচার সম্পাদকের দায়িত্বও পালন করেন।  ‘দৈনিক আমাদের সময়’ -এর সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জাগো নিউজের  সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ডেপুটি এডিটর। তিনি সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি সপরিবারে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেন। 

তিনি সেলিম আল দীন পাঠাগার, সখীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। 

২০০৮ খ্রিস্টাব্দে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার ছোটগল্পের বই ‘রূপকথা চুপকথা’। বিভিন্ন দৈনিকে সম্পাদনা করেছেন  একাধিক ঈদ সংখ্যা।  এছাড়াও কালের কণ্ঠ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে তার বিভিন্ন কলাম ও ছোটগল্প নিয়মিত প্রকাশ হয়ে আসছে। বর্তমানে বিভিন্ন টিভি টকশোতে নিয়মিত অংশগ্রহণ করেন।জন্ম ২ অক্টোবর সখীপুরের কচুয়া গ্রামে। পিতা মৃত মো. জালাল উদ্দিন ও মাতা মৃত হায়রুন নাহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। নাট্যজন অধ্যাপক সেলিম আল দীনের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

শব্দ-সন্ত্রাস: এক নীরব ঘাতকের গ্রাসে জনস্বাস্থ্য

১১:১৭ এএম, ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার

নতুন বিধিমালা অনুযায়ী, ট্রাফিক পুলিশের সার্জেন্ট বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহনকে ঘটনাস্থলেই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন...

বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?

১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬, রোববার

মার্চের শুরু থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে চরম অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ঘনীভূত হওয়া ভূ-রাজনৈতিক সংকট...

অসহায়ত্বের এক নীল দহন: আমার স্ত্রী ও বর্তমান যুদ্ধবাজ পৃথিবী

১০:৫০ এএম, ০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার

প্রতি বছর বিশ্বে প্রায় ২ কোটি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় ১ কোটি মানুষ ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা নিউক্লিয়ার সাবমেরিন তৈরি...

অগ্নিঝরা মার্চ: বাঙালির স্বপ্ন ও স্বাধীনতার মহাকাব্য

০৯:২৭ এএম, ০১ মার্চ ২০২৬, রোববার

অগ্নিঝরা মার্চ কেবল ইতিহাসের কোনো মৃত অধ্যায় নয়, বরং এটি একটি জীবন্ত অনুপ্রেরণা। আসুন, মার্চের সেই বজ্রকণ্ঠ আর আত্মত্যাগের স্মৃতিকে সাক্ষী রেখে আমরা শপথ নিই...

বইমেলা : পড়ার অভ্যাসে আমরা কোথায়?

১০:১১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার

বিশ্বের ১০২টি দেশের মধ্যে পাঠাভ্যাসে বাংলাদেশের অবস্থান ৯৭তম। পরিসংখ্যানটি আরও ভয়াবহ যখন দেখা যায় যে, এ দেশের একজন মানুষ বছরে গড়ে মাত্র ৩টি বই পড়েন...

রমজান, প্যানিক বায়িং আর ‘সোনার’ লেবু

০৯:১৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

রমজান মানেই ইফতারের টেবিলে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত। কিন্তু এবার সেই শরবত যেন সাধারণ মানুষের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে...

প্রতিটি শিশুর কণ্ঠে উচ্চারিত হোক মায়ের ভাষা

১০:০৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

একটি জাতির পরিচয় লুকিয়ে থাকে তার মাতৃভাষায়। নদী যেমন পলি জমিয়ে তার অববাহিকাকে উর্বর করে, ভাষা তেমনি হাজার বছরের সংস্কৃতি আর জীবনবোধকে ধারণ করে সমৃদ্ধ করে একটি ভূখণ্ডকে। বাংলাদেশের মানচিত্রকে...

ভয়মুক্ত সাংবাদিকতা: সত্যের পথে নির্ভীক যাত্রা

০৯:৫১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

একটি সচল ও কার্যকর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বিবেচনা করা হয়। গণমাধ্যমের স্বাধীনতা কেবল সাংবাদিকদের অধিকার নয়, বরং এটি সাধারণ....

দম্ভ নয়, সেবার মানসিকতাই হোক রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র

১০:৪২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোববার

দশকব্যাপী দুঃশাসনের অভিজ্ঞতা থেকে মানুষ এখন চায় একটি জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা। দুর্নীতি, চাঁদাবাজি এবং পেশিশক্তির রাজনীতি চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন...

নির্বাচন ২০২৬: বদলে যাওয়া রাজনীতির বড় পরীক্ষা

১০:০৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

আর একদিন পর ১২ ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোট। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে একটি সাংবিধানিক এই গণভোট অনুষ্ঠিত হবে....

উৎসবের ভোটে মব আতঙ্ক

০৯:০৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

যেকোনো রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে কর্তৃত্ববাদী শাসনের পতনের পরবর্তী সময়টি অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং। গত দেড় বছর ধরে বাংলাদেশ...

অক্ষরের মিছিলে একুশের উত্তরাধিকার

০৯:৩১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার

বাংলা আমাদের মাতৃভাষা, রাষ্ট্রভাষা এবং একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। রক্তস্নাত ভাষা আন্দোলনের মাস শুরু হলো। ‘মোদের গরব মোদের...

গণতান্ত্রিক বৈধতা ও বৈশ্বিক মর্যাদা

১০:২২ এএম, ২৫ জানুয়ারি ২০২৬, রোববার

রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে, পপুলিস্ট প্রচারণা দিয়ে ভোটারের মন জয় করা সম্ভব হলেও, আন্তর্জাতিক বৈধতা পেতে হলে `রাষ্ট্র সংস্কার` ও `গণতান্ত্রিক জবাবদিহিতার`...

এলপিজির অস্থির বাজার ও ভোক্তা অধিকার

১১:১৭ এএম, ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার

অতিরিক্ত দাম আদায়ের পাশাপাশি বিক্রেতারা এখন এক বিপজ্জনক কৌশল অবলম্বন করছেন—তাহলো রসিদ দিতে অস্বীকৃতি জানানো। বাড়তি দামে সিলিন্ডার কিনলেও...

বাংলাদেশিদের জন্য ছোটো হয়ে আসছে পৃথিবী

০৯:১৮ এএম, ১০ জানুয়ারি ২০২৬, শনিবার

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ বা অভিবাসনের ক্ষেত্রে ভিসা পাওয়া ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে...